শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসি বিশ্বকাপ নিয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে বললো

করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বগতির কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল মাঝপথে। এরপরই প্রশ্ন উঠে যায়, আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ টি-টোয়েন্টি আয়োজন করতে পারবে তো ভারত? ভারতীয় ক্রিকেট বোর্ডও অনেকটা নিশ্চিত হয়ে যায়, তাদের দেশে হয়তো এ বছর আর বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে না। এ কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের ভার আইসিসির ওপর ছেড়ে দেয় বিসিসিআই।

আজ (১ জুন, মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সভা। কিন্তু জানা যাচ্ছে, এই সভায় বিশ্বকাপ নিয়ে আইসিসি কোনো সিদ্ধান্তই নেয়নি। তারা বরং, সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপরই।

শুধু তাই নয়, আগামী ২৮ জুন পর্যন্ত সময় বেধে দিয়ে তারা জানিয়েছে, এর মধ্যেই যেন বিসিসিআই সিদ্ধান্ত চূড়ান্ত করে যে, তারা নিজেরা আয়োজন করবে নাকি ভিন্ন কোথাও আয়োজন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২৯ মে জরুরি সভা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে মূল এজেন্ডাই ছিল বিশ্বকাপের আয়োজন। কিন্তু তার আগেই বিসিসিআই বিষয়টা পুরোপুরি ছেড়ে দেয় আইসিসির কাছে। কিন্তু মঙ্গলবার অনুষ্ঠিত ভাচুয়াল মিটিংয়ে আইসিসি এ নিয়ে কোনো সিদ্ধান্তই নিলো না। ভার্চুয়ালি মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ।

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক রিপোর্টে দাবি করা হয়েছে, বিসিসিআই আইসিসির কাছে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একমাস সময় চেয়েছে। বিসিসিআই চায়, এই এক মাসে ভারতের স্বাস্থ্যগত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা পর্যবেক্ষণ করতে।

আইসিসি বোর্ডের একটি ঘনিষ্ট সূত্র পিটিআইকে বলেছে, ‘হ্যাঁ, আইসিসি বোর্ড ভারতীয় বোর্ডের চাওয়ার সঙ্গে একমত হয়েছে। এ কারণে বিশ্বকাপের আয়োজক তথা ভেন্যু নির্ধারণে তারা আরও একমাস তথা আগামী ২৮ জুন পর্যন্ত সময় পাচ্ছে। আগামী মাসে বোর্ডের কাছে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে তারা হাজির হবে।’

এরই মধ্যে ভারতে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ে যে বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মধ্যে যদি বিসিসিআই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম না হয়, তাহলে বিশ্বকাপ চলে যেতে পারে আরব আমিরাতের মাটিতে। যেখানে সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজন করা হবে আইপিএলের স্থগিত হওয়া বাকি অংশ।

আরব আমিরাতে আয়োজন করা হলেও বিশ্বকাপের আয়োজকের মর্যাদা থাকবে ভারতের কাছেই।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর