বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামির বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ: সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলে আব্দুল খালেক

সাতক্ষীরা সংবাদদাতা: জুলাই—আগস্ট’২০২৪ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীলায় জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে ১৫মিটি পর মিছিলটির শেষ প্রান্তের সাথে মিশে যায়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ এ মিছিলে অংশ নেয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক মিছিলটির নের্তৃত্ব দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ:অধ্যাপক ওমর ফারুখ, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, অধ্যাক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের দেশ হচ্ছে এ বাংলাদেশ। বিগত ৫৩ বছরে কোন শাসকের পক্ষে বাংলাদেশে শান্তি উপহার দেয়া সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। এ ধরনের একটি মানবিক বাংলাদেশ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগণ আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে।”
তিনি বলেন, “এদেশের মানুষ মনে করে জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই মানুষ জামায়াতে ইসলামীকে এত ভালোবাসে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ।”
এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নের্তৃত্বে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি র্যালি বের হয়।
র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা