রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন তালার কৃষকরা

সাতক্ষীরার তালায় উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের শিম। আগাম শিমের ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষকরা।
এ শিমের আবাদ কৃষকদের কাছে আইরেট শিম চাষ নামে পরিচিত।

তালা উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে সরজমিনে দেখা যায়, বেসরকারি এনজিও উন্নয়ন প্রচেষ্টার কারিগরী সহায়তায় নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনে কেরালা জাতীয় শিম চাষ করা হচ্ছে।

এছাড়া ঘেরের আইল এবং রাস্তার দু’ধারে শিম গাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লকলক করছে সিমের শীষ। আর শীষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। আর কিছু কিছু শীষে উঁকি দিচ্ছে তরতাজা সিম।

ইসলামকাটি ইউনিয়নের শিমচাষী ইদ্রিস হোসেন বলেন, আগাম শিমচাষ করে বেশ ভালো দাম পাচ্ছি। প্রতিকেজি শিমের মূল্য বর্তমান ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করছি। ফলে অন্য সময়ের তুলনায় এসব হাইব্রিড জাতের শিম কৃষকদের আরো লাভবান করে তুলছে।

গোপালপুরের চাষী গণি শেখ বলেন, বর্তমান আমাদের চাষী শিমগুলো বিক্রি করছি অনেক দামে। বাজারে শিমের পরিমাণ কম হওয়ায় দামও তুলনামূলক বেশি পাচ্ছি।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা পিজুষ কান্তি পাল জানান, আমরা মাঠ পর্যায় থেকে আগাম বিভিন্ন সবজি উৎপাদনে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। হাইব্রিড জাতের আইটেক, কেরেলা এসব শিম কৃষকরা আগাম চাষ করায় ভালো দাম পাচ্ছে। এসব শিম বিশেষ করে ঘেরের আইল এবং রাস্তার ধারে ভালো ফলন দিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলায় ৮৫ হেক্টর জমিতে সিমের চাষ করছে কৃষকরা। তবে এর বাইরেও বেসরকারিভাবে বেশকিছু সিম চাষ করা হচ্ছে। বিশেষ করে তালা উপজেলার এবছর বিভিন্ন জাতের হাইব্রিড সিমের আগাম ফলন হয়েছে। যা থেকে কৃষকরা ভালো দাম পাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক