বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ-প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মুহম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিদায়ী অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, “আজকের এই বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। তোমরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আমরাও পাঠদানের সময় শাসন করি আবার আদর ও করি। আজীবন চলার পথে উৎসাহ ও দেই। তোমরা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয় বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জীবনে উন্নতি লাভ করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবে এই প্রত্যাশা করি।”

বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারি শিক্ষক আবুল হাসান, মাওলানা মহসীন উদ্দীন, রমেশ সরদার, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার