রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ ৩ অক্টোবর, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস!!

কালের বিবর্তনে এখন বাঙালিকে নানান দিবস উদযাপনে করতে দেখা যায়। কখনো কখনো রোজ ডে, কখনো ভালোবাসা দিবস, আবার কখনো বন্ধু দিবস। হরেক রকম দিবস ঘিরে যেন তরুণ-তরুণীদের আগ্রহের কমতি নেই। সেজন্য অনেকে বলে থাকেন বাঙালিদের ১২ মাসে ১৩ দিবস।

আজ ৩ অক্টোবর, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। ইন্টারনেটের বিভিন্ন সূত্র বলছে, ২০১৪ সাল থেকে ৩ অক্টোবরকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা শুরু হয়। তবে দিবসটি জনপ্রিয় হতে শুরু করে ২০১৬ সাল থেকে। বর্তমানে বিশ্বজুড়েই দিনটি বেশ সমাদৃত হচ্ছে। তাহলে প্রেমিকের সঙ্গে আজ প্রেমময় দিন কাটুক!

এমন একজন প্রেমিক যদি আপনার জীবনে থাকে, তাহলে শুরুর প্রশ্নটা গুরুত্বহীন। আপনার প্রেমিক আপনার জীবনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আর আয়োজন করে বলার অপেক্ষা রাখে না। আর এমন প্রেমিকের জন্যই আজকের এই দিন। হ্যাঁ, আজ ৩ অক্টোবর, বয়ফ্রেন্ড দিবস।

একজনের জীবনে বয়ফ্রেন্ড বা প্রেমিকের গুরুত্ব বাক্যটি একবারে বলা গেলেও এর উত্তর এক কথায় দেয়া সম্ভব হয়ে ওঠেনা। বয়ফ্রেন্ড, সুন্দর বাংলায় যাকে বলি প্রেমিক; সেই প্রেমিক হওয়া কিন্তু বড় সহজ নয়। নামকাওয়াস্তে প্রেমিক আর সত্যিকারের প্রেমিকের মাঝে ঠিক ততটুকুই পার্থক্য, যতটুকু পার্থক্য প্রেমিকার জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। কেবল মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখানো নয়, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকরভাবে পাশে থাকা, দমে যাওয়া মুহূর্তে সাহস জোগানো, পা হড়কানোর সময় শক্ত করে হাতটা ধরতে পারা; এসবই একজন সত্যিকারের প্রেমিকের বৈশিষ্ট্য। ও হ্যাঁ আরেকটি কথা। আপনার প্রেমিক পুরুষ বাহ্যিকভাবে হয়তো সুদর্শন না হতে পারেন, কিংবা হয়তো তিনি ছন্নছাড়া, বোহিমিয়ান। এসব কিন্তু অযোগ্যতা নয়। কে জানে, তিনি হয়তো আপনাকে ভালোবাসার ক্ষেত্রে শতভাগ সৎ!

একই রকম সংবাদ সমূহ

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম