বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের নির্দেশনার কপি হাতে পেলে জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এমন মন্তব্য করেন।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে তারা কোনো পর্যবেক্ষণ পাননি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের প্রতীকের ব্যাপারেও আইনগতভাবে যেটা প্রাপ্য, সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে তার কিছু বলার থাকে না বলেও জানান।

ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কি ভাবছে এমন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ তারা পাননি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবে না নির্বাচন কমিশন।

রোববার ইশরাকের মেয়র পদের শেষ দিন—এমন বিষয় উত্থাপন করা হলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, শেষ দিন কি শুরুর দিন, এই ব্যাপারে তার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টা গড়াবে, সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সেই এখতিয়ার আছে। তবে কাগজ না পেলে কী করে সিদ্ধান্ত নেবে কমিশন- সে প্রশ্নও রাখেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী