মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং বিশেষ করে যে কক্ষে প্রশ্নপত্র খোলা হবে, সেই কক্ষটিকে অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। যেসব কেন্দ্রে এখনও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করতে বলা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয় নির্দিষ্ট পদ্ধতিতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এন্ট্রি ও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্র প্রধানদের বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে Alim >>>> eCIS >>>> 2026 সিলেক্ট করতে হবে।

এরপর ‘Continue’ বাটনে ক্লিক করে সেন্টার কোড ও নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘বিভিন্ন এন্ট্রি’ অপশন থেকে ‘কেন্দ্রের তথ্য’ সিলেক্ট করে সিসিটিভি সংক্রান্ত তথ্যগুলো সেভ করতে বলা হয়েছে।

একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কড়াকড়ি আরও বাড়াতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে যে সব শিক্ষক, ট্যাগ অফিসার বা কর্মকর্তা-কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার সার্বিক নিরাপত্তার স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সেই ফুটেজ সরবরাহ করতে বাধ্য থাকবেন বলেও জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ

জাতীয় সংসদ সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যেবিস্তারিত পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়বিস্তারিত পড়ুন

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানেবিস্তারিত পড়ুন

  • বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী
  • ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
  • দখলমুক্ত করা হবে ডিএনসিসির ২৯ খাল: প্রশাসক
  • লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী
  • ‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ : সংসদে বিরোধীদলীয় নেতা
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
  • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী