বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন

আশাশুনিতে এসএসসি কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সকল কেন্দ্রের কেন্দ্র সচিব ও সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানবৃন্দ। সভায় উপজেলার সকল এসএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এবং কেন্দ্র কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিগুলো হলো-আশাশুনি কেন্দ্র ঃ কেন্দ্র সচিব প্রধান শিক্ষক (সরঃ হাইস্কুল) আশরাফুন্নাহার, সহকারী সচিব প্রধান শিক্ষক (বলাবাড়িয়া হাইস্কুল) দুলাল চন্দ্র সানা, হল সুপার রমেশ চন্দ্র মন্ডল (পুইজালা হাইস্কুল) ও আসাদুল হক (কাকড়াবুনিয়া হাইস্কুল)।

বুধহাটা কেন্দ্র ঃ কেন্দ্র সচিব অধ্যক্ষ দাউদ হোসেন, সহকারী সচিব শাহাজুদ্দিন সরদার (গাভা হাইস্কুল), হল সুপার পরিমল কুমার দাশ (গাবতলা হাইস্কুল) ও শংকর কুমার গাইন (মহিষাডাঙ্গা হাইস্কুল)।

দরগাহপুর কেন্দ্র ঃ কেন্দ্র সচিব অধ্যক্ষ গৌরপদ মন্ডল (দরগাহপুর কলেঃ স্কুল), সহকারী কেন্দ্র সচিব বদিউজ্জামান খান (কাদাকাটি হাইস্কুল), হল সুপার আবু ছাদেক (মিত্র তেতুলিয়া হাইস্কুল) ও চিত্তরঞ্জন মন্ডল (খরিয়াটি হাইস্কুল)।

বড়দল কেন্দ্র ঃ কেন্দ্র সচিব অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন (বড়দল কলেঃ স্কুল), সহকারী কেন্দ্র সচিব মমতাজ হেলেন (বড়দল গার্লস হাইস্কুল), হল সুপার দেবব্রত রায় (ত্রয়োদশ পল্লী) ও সুশান্ত কুমার মন্ডল (ফকরাবাদ ফকিরবাড়ি হাইস্কুল)।

বিছট কেন্দ্র ঃ কেন্দ্র সচিব জয়দেব কুমার দাশ (বিছট হাইস্কুল), সহকারী সচিব সুকুমার বিশ্বাস (পাইওনিয়ার গার্লস হাইস্কুল), হল সুপার পারভিন সুলতানা (কাকবাসিয়া হাইস্কুল) ও আবুল কালাম আজাদ (ইউনাইটেড একাডেমী প্রতাপনগর)।

সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ঃ কেন্দ্র সচিব সঞ্জয় কুমার দাশ (অধ্যক্ষ সুন্দরবন কলেজ), হল সুপার বিশ্বনাথ দাশ, সহকারী হল সুপার মনিরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা