বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চেতনা নাশক স্প্রে করে এক পরিবারের সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে চেতনা নাশক স্প্রে করে এক বাড়ির সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা সাত ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ৭০ হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শনিবার (১২ অক্টোবর) ভোর রাত আড়াইটার দিকে উপজেলার বিছট গ্রামের মৃত কানাই সরদারের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।
গৃহকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি সহ পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়ে। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। এক পর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক আয়াইটার দিকে দুর্বৃত্তরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে। এসময় তারা আলমিরা ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও সাত ভরি ওজনের স্বর্ণের গহনা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকাল ৮টার দিকে চেতনা ফিরে পাওয়ার পর তিনি দেখেন ঘরে সবকিছু লন্ডভন্ড করা।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ