সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে নারী জীবিকায়ন দলের সদস্যদের অনুদান বিতরণ উদ্বোধন

জি এম আল ফারুক, (আশাশুনি): আশাশুনিতে নারী জীবিকায়ন দলের সদস্যদের মাঝে নগদ অনুদান বিতরণ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট সকালে উপজেলা পরিষদ সম্মেলন অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদান বিতরণ উদ্বোধন করেন।

উপক‚লীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ ইকবাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। অনুষ্ঠানে ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, মধুমতি ব্যাংকের প্রতিনিধি মাসুম বিল্লাহ ও ইউএনডিপি প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় সর্বমোট ৪ হাজার ৮ শত ৬৮ জন উপকারভোগিকে ২ হাজার ৫ শত টাকা করে অনুদান প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে উদ্বোধনী দিনে ৩৪ জনকে ২ হাজার ৫ শত টাকা করে অনুদান প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ক্যাপশান ঃ আশাশুনিতে নারীর জীবিকায়ন দলের সদস্যদের মাঝে অনুদানের টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ ইকবাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?