বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের সাথে জামাত নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও হিন্দু কমিউনিটির সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) সকালে আশাশুনি সদর কালিমন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে এবংপূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রনজিৎ কুমার বৈদ্য ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল হাই এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মুর্তাজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক কালিপদ রায়, প্রাক্তন শিক্ষক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কুমার মন্ডল, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রতন অধিকারী, অধ্যাপক হিরোলাল সরকার, সদর ইউনিয়ন সভাপতি নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ১১ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশে মিলেমিশে থাকতে চাই। আমার উৎসবে আপনি না আসলে আপনার উপর চাপ সৃষ্টি হবে, এজন্য আমি বলি ধর্ম যার যার দেশ সবার। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে, সংখ্যালঘু বলে কোন কথা নেই, হিন্দু হোক মুসলিম হোক সবাই এদেশের নাগরিক, নাগরিক হিসেবে সবার প্রাপ্য অধিকার আছে। আপনাদেরকে নাগরীক হিসেবে প্রাপ্য অধিকার দেওয়ার জন্য জাময়াতে ইসলামী সার্বিকভাবে সহযোগিতা করবে। জামায়াতের কোন নেতাকর্মী জমি দখল, মারধর,ভাঙচুর করলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আরো বলেন- আপনাদের মন্দির, জান-মালের নিরাপত্তায় আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাতক্ষীরায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের সব মন্দির, প্যাগোডা,গির্জার নিরাপত্তায় কাজ করছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু