বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস’২৪ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক তুষার কান্তি রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, অফিস সহকারী ইমরান হোসাইন, আশাশুনি বাজার ব্যবসায়ী আব্দুল মান্নান সরদার, কামরুল ইসলাম, স্বপন কুমারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

সভায় ভোক্তা অধিকার কি, আইনের উদ্দেশ্য, আইন বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য, অপরাধ ও দন্ডনীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সহ ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার