শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে লবণপানি তুলে ফসল নষ্টের পায়তারার প্রতিবাদে মানববন্ধন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসের নামে ওয়াপদা বাঁধে পাইপ বসিয়ে লবণ পানি উঠিয়ে ফসল বিনষ্টের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা সদরে প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ অহিদুল ইসলাম মোল্যা, কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, এলাকার ১০ হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম মানুষকে সর্বশান্ত করে ফেলেছেন।

কয়েকদিন পূর্বে এলাকাবাসীর দাবীর মুখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের নেতৃত্বে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে বাঁধ ও নেটপাটা অপসারন করা হয়। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টিকারী সাবেক চেয়ারম্যান ডালিম জলাবদ্ধতা নিরসনের নামে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বেড়ীবাঁধে পাইপ বসিয়ে নতুন করে লোনাপানি উঠিয়ে মৎস্য চাষ ও জলাবদ্ধতা সৃষ্টির কাজ শুরু করেছেন।

মৎস্য ঘের করার ফন্দি এটে নদীর বেড়ীবাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে খালে লোনা পানি উত্তোলন করে যাচ্ছেন তিনি। এতে করে লোকালয়ের পানি নদীতে নিষ্কাশন হওয়া তো দূরের কথা, উল্টো মৎস্য ঘেরে লবণাক্ত পানি উত্তলন করায় খালের তীরবর্তী ধান চাষের বিল লবণাক্ত পানিতে ডুবে গেছে।

তিনি চেয়ারম্যান থাকাকালীন তার দলীয় লোকজন দিয়ে খাজরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি খাস খাল জবর দখল করে রেখেছেন। খালে নেট পাটা ও বাঁধ দিয়ে নদীতে লোকালয়ের পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি করে রেখেছেন। বক্তাগণ অবিলম্বে এলাকাবাসীকে ক্ষতির হাত থেকে বাঁচাতে অবৈধ ভাবে লবণ পানি উঠানো বন্ধ করতে আহবান জানান।

বিষয়টি বিচক্ষনতার সাথে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য এমপি আলহাজ্ব আ ফ ম রুহুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবী জানান হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার