মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সেবাদানকারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এবং কোডেক এর আয়োজনে, অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় আশাশুনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠির প্রয়োজনীয় সেবাসমূহ প্রাপ্তিতে উপজেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি শ্যামনগর ও আশাশুনি উপেজলায় উপকূলীয় এলাকার জনগোষ্ঠী-বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে প্রকল্প বাস্তবায়ন করছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

এছাড়া সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, মৎস্য বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তা, প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, কমিউনিটির নেতৃবৃন্দ ও যুব দলের প্রতিনিধিরা।

উক্ত মতবিনিময় সভায় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়-ক্ষতি, এর প্রভাব এবং উপকূলীয় এলাকার প্রন্তিক জনগোষ্ঠির জীবন ও জীবিকার জন্য প্রয়োজনীয় সেবাসমূহ কি কি রয়েছে এবং সহজে কমিউনিটির মানুষেরা সেই সেবাসমূহ সহজে পেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল ফলাফল হিসেবে বলা যায়, উক্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কমিউনিটির প্রতিনিধি ও নেতৃবৃন্দের মাধ্যে একটি সেতুবন্ধন তৈরী হয়েছে। যা উপকূলীয় এলাকার প্রন্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বিভিন্ন সেবা প্রাপ্তিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী