মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় একসরা সুইচগেট সংলগ্ন দুই কিলোমিটার খাল উন্মুক্ত

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা সুইচগেট সংলগ্ন খাল জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। রোববার দুপুরে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্ব ইউপি সদস্যদের সাথে নিয়ে এখালের অবৈধভাবে নেট পাটা অপসারণ ও যাতে লবণ পানি না উঠতে পারে তার জন্য বেড়িবাঁধ নির্মাণ করে আটকে দেওয়া হয়। লবণ পানি না উঠলে ২ কিলোমিটার দৈর্ঘ্য খালের পানি দিয়ে সাত মৌজার প্রায় তিন হাজার বিঘা জমিতে বছরে দুবার ধান চাষ, সবজি চাষ সহ জলাবদ্ধতা হাত থেকে নিরসন পাবে বলে জানান এলাকাবাসী।

বল্লবপুর গ্রামের কালাম ঢালী, সাধন দাস, দুলাল দাস, শফিকুল মোড়ল, কেয়ামত আলী জানান এলাকার একটি কুচক্রী মহল একসরার খালে অবৈধভাবে নেট পাঠা বসিয়ে মাছ চাষ করে আসছিল। শুধু তাই নয় প্রতিবার বৃষ্টির সময় গেটের মুখে অবৈধভাবে বাঁধ আটকে দেওয়ার কারণে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হত। ফলে ১০ টি গ্রামের মানুষ আমন চাষ থেকে বঞ্চিত হতো। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের জানানোর পরেও কোন লাভ হয়নি। আজ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে খালের পাটা অপসারণ করা হলো।

আনুলিয়ার ইউপি সদস্য শহিদুল ইসলাম শহীদ ও কামাল হোসেন গাজী জানান, ইউনিয়নের একসরা , মির্জাপুর বল্লভপুর, বাসুদেবপুর, পাইকপাড়া, রাজাপুর ও আনুলিয়া মৌজার তিন হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারণে আউশ, আমন ও বোরো ধান চাষ করা সম্ভব হয় না। এলাকার মানুষ ধান চাষ না করতে পেরে অনেকেই এলাকা ছেড়ে কাজের সন্ধানে দেশের বিভিন্ন ইট ভাটায় চলে গেছেন। এসব এলাকার অধিকাংশ পুরুষ মানুষ বাড়ি ছাড়া। তাই এলাকার মানুষের কথা চিন্তা করে যাতে ধানের পাশাপাশি সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে এজন্য খালটি উন্মুক্ত করা হয়েছে। তারা আরো জানান উত্তর একসরা গ্রামের ইউনুস ঢালী ও আহসান হাবীব এর নেতৃত্বে অবৈধ ভাবে নেট পাঠা বসিয়ে মাছ চাষ করে আসছিল তারা।

আনুলিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জানান, একসরা খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার উপস্থাপন করেছি। নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে আশ্বাসও দিয়েছেন। তাই শত শত জনগণের সাথে নিয়ে আজ সকালেই নেট পাঠা অপসারণসহ গেটের মুখের পাট বন্ধ করে জনগণের জন্য খালটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন খালটি ২ কিলোমিটার দৈর্ঘ্য। যে দল যখন ক্ষমতায় আসে তখন এই খালটি জবর দখল করে মাছ চাষ করে তারা। আমি ক্ষমতায় আসার পর জনগণের দিকে তাকিয়ে এটি উন্মুক্ত করেছি। যাতে মানুষ নিজের জমিতে ফসল লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। তবে কেউ যদি পুনরায় দখল করে মাছ চাষের চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়