সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দল ও খাজরায় জাতীয় পার্টির গণসংযোগ

জি,এম আল ফারুক আশাশুনি ঃ আশাশুনির বড়দল ও খাজরা ইউনিয়নে জাতীয় পার্টির পক্ষ থেকে গনসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বড়দল বাজার এলাকায় এবং সন্ধ্যায় খাজরা বাজার এলাকয় এ গনসংযোগ করেন সাতক্ষীরা ৩ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জাপা নেতা এ্যাড. আলিফ হোসেন।

গনসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আশাশুনি সদর জাপার সেক্রেটারী জাকারিয়া সরদার, বড়দল ইউনিয়ন জাপা নেতা কালিপদ সরকার, খাজরা বাজার বনিক সমিতির সভাপতি শাহিদ সরদার প্রমুখ।

গনসংযোগকালে জাপা নেতা আলিফ হোসেন এলাকাবাসীর খোজখবর নেন এবং বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে জেলা ও কেন্দ্রীয় জাপার দিকনির্দেশনায় তিনি এ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা