সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ও আলোচনা সভা

জি,এম আল ফারুক, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবঃ প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

পূজা উদযাপন পরিষদের উপজেলা সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় আশাশুনি সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামীজী বিশ্ব প্রাণানন্দজী, অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী, বড়দল পূজা উদযাপন পরিষদের সুরঞ্জন কুমার ঢালী, কালিকিংকর হালদার, অলোক কুমার মন্ডল, শোভনালী পূজা উদযাপন পরিষদের উদয় কান্তি বাছাড়, বুধহাটা পূজা উদযাপন পরিষদের অনাঙ্গ কুমার দাশ, কাদাকাটি পূজা উদযাপন পরিষদের অরবিন্দু কুমার সানা, অমৃত কুমার সানা, বাপন মিত্র, আনুলিয়া পূজা উদযাপন পরিষদের সুকুমার বিশ্বাস, শ্রীউলা পূজা উদযাপন পরিষদের রমেশ চন্দ্র মন্ডল, সত্যজিৎ মন্ডল ও আশাশুনি সদর ইউনিয়নের কালিপদ রায়, দিপঙ্কর মন্ডল, দিপন কুমার মন্ডল, বরুন চন্দ্র মন্ডল, আশীষ কুমার মন্ডল, নিরমোহন মন্ডল, সুরঞ্জন বাছাড় ও ইউপি সদস্য মহানন্দ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দিরের অবস্থা, পূজা পার্বন বিশেষ করে শারদীয়া দুর্গোৎসবসহ সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ইউএনও রনি আলম নূর মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মনিরপেক্ষ আদর্শ বাস্তবায়ন ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা উত্থাপন করে আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার সাথে সর্বাবস্থায় যোগাযোগ রক্ষাসহ সহযোগিতা প্রদানের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়