শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় জনদূর্ভোগ

মেহেদী হাসান শিমুল:- বেতনা নদীর উপর নির্মিত সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর ও মাটিয়াডাঙ্গা গ্রামের মিলনস্থলে সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বেইলি ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় বছর দুয়েক আগে কয়েক কোটি টাকা ব্যায়ে নতুন ব্রিজের কাজ শুরু হয়।

বর্তমানে ধীর গতিতে তার কাজ চলছে। গত ৩ বছর ধরে বেতনা নদীর পূর্ণ খনন কাজ শুরু হলেও এখনো পর্যন্ত খননের কাজ শেষ হয়নি ‌।নির্মাণাধীন ব্রিজের পাশে মানুষের চলাচলের জন্য বিকল্প একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছিলো। তবে সম্প্রতি বিগত কয়েক দিনের টানা বর্ষণের ফলে ঝাউডাঙ্গা, হাজিপুর, বল্লী, আমতলা, খেজুরডাঙ্গী, থানাঘাটা, মাগুরা,বিনেরপোতা, নগরঘাটা, মিঠাবাড়ি,হরিণখোলা মাছখোলা, শাল্ল্যে সহ ২০ থেকে ৩০ টা গ্রামে জলবদ্ধতার শিকার হয়।

জলবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন স্লুইসগেট, কালভার্ট খুলে দেওয়ার কারণে পানি বেতনা নদীতে নিষ্কাশন হওয়াই বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে ।এবং পানির গতি বেগ বৃদ্ধি পাওয়ায় মাটিয়াডাঙ্গা ব্রিজের পাশে যাতায়াতের বিকল্প রাস্তাটি ভেঙ্গে পানিতে তলিয়ে বিনষ্ট হয়ে যায়। যার ফলে মানুষের চলাচলের জন্য এখন নৌকা বা কাঠের ব্রিজ তৈরি না করলে জনদুর্ভোগের শেষ নেই।

বেতনা নদীর পূর্বপাশে ১০ গ্রামের হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে। এমনকি মাটিডাঙ্গা বাজারে বড় মাছের আড়ৎ আছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ওই পথ দিয়ে যাতায়াত করতে যেয়ে পড়ে যাচ্ছে এবং তাদের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় গ্রাম্য ডাক্তার গৌতম সানা জানান এখন বেতনা নদীর পূর্ব পাশের গ্রামের মানুষের কেউ যদি অসুস্থ হয় তাকে অ্যাম্বুলেন্স বা কোন যানবাহন যোগে সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া খুব কঠিন হবে। এই কারণে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে কাঠের ব্রিজ তৈরি করার জন্য আহ্বান জানান।

এছাড়াও মাটিয়াডাঙ্গা গ্রামের আক্তার হোসেন
( বিপুল )জানান আমাদের এলাকায় মৎস্য ঘের আছে এখানে মাছের খাবার আনতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে ।অনেক পথ ঘুরে আমাদের মাছের খাবারের আনতে পরিবহন খরচ বেড়ে যায়।
এমনকি আমরা মাছ বিক্রি করতে যেতে ভোগান্তির শিকার হচ্ছি।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাহেব আলী জানান মাটিয়াডাঙ্গা বাজারে বড় মৎস্য সেড আছে মাছ পরিবহন করে সাতক্ষীরা নিয়ে আসতে হয় আমাদের অনেক ব্যায় হয় ,এজন্য ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেশি। স্থানীয় অনেকে জানান এক্ষুনি আমাদের চলাচলের জন্য কাঠের ব্রিজ অত্যন্ত জরুরী তা না হলে আমরা এই অত্যাধুনিক যুগে চরম দুর্ভোগে ভোগান্তিতে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। ব্রিজ তৈরীর কাজে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়াই জনগণের চলার বিকল্প রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় আমরাও স্থানীয়দের অনেক চাপে আছি। আমরা চেষ্টা করবো অতি দ্রুত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়