মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা মহিলা শ্রমিকলীগের আংশিক কমিটি অনুমোদন

জি.এম আল ফারুক, (আশাশুনি): আশাশুনি উপজেলা মহিলা শ্রমিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে আশাশুনি সদর ইউপির সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মারুফা খাতুনের সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক। শ্রমিকলীগ নেত্রী মিনতী সরকারের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জামিলা খানম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস,এম সাহেব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শিখা কবির।

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান। কর্মী সভা শেষে আশাশুনি উপজেলা মহিলা শ্রমিকলীগের ৩ বছর মেয়াদী আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি পদে মোছাঃ মারুফা খাতুন, সাধারণ সম্পাদক পদে মিনতী সরকার, সাংগঠনিক সম্পাদক পদে আর্জিনা খাতুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রুবাইদ আফরোজ, দপ্তর সম্পাদক পদে মোমেনা খাতুন ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শিলা মিস্ত্রিকে মনোনীত করা হয়েছে।

উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে জেলা মহিলা শ্রমিকলীগের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ক্যাপশান ঃ আশাশুনি উপজেলা মহিলা শ্রমিকলীগের কর্মী সভায় মনোনীত নেতৃন্দের হাতে কমিটি তুলে দেওয়ার একাংশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ