বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পাকাপোলস্থ শহীদ নাজমুল স্মরণীসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি সাতক্ষীরার মানুষের চাওয়া পাওয়া ও আশা অহংকার প্রতিফলন ঘটাতে ঘটাতে চায়। “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।

জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। ইনশাল্লাহ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন চাইলে বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন তিনি।

গণমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ছাত্রনেতা সিয়ামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহসাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকনসহ অসংখ্য দলীয় নেতা কর্মী, যুবদলের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় গণসংযোগ কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন