বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ৯ সেপ্টেম্বর

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন জমে উঠেছে। আগামী (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬১১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে স্কুলে স্কুলে শিক্ষকদের ভিতরে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রার্থীরা সকাল থেকে গভীর রাত অবধি শিক্ষকদের স্কুলে স্কুলে, বাড়ীতে যেয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। নির্বাচনে গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ এবং কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করছেন।

গোয়ালডাঙ্গা ফকির বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল এবং সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন। কয়েকজন শিক্ষকের সঙ্গে এ প্রতিবেদকের আলাপ হলে তারা জানান, পরিমল কুমার দাশ ও সুশান্ত কুমার মন্ডল শিক্ষক নির্বাচন জরিপে এগিয়ে আছেন।

এছাড়া কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম তুষার সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি প্রার্থী গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ এ প্রতিবেদককে জানান, আমি নির্বাচিত হতে পারলে সমিতির নিজস্ব জায়গায় অফিস নির্মাণ করার চেষ্টা করব। প্রতি ৬ মাস পর পর সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রদান করব। সরকারের নীতিমালার আলোকে শ্রেণি পাঠদান নিশ্চিত করব। সর্বপোরি শিক্ষকদের সুখে দুঃখে পাশে থাকব। সাধারণ সম্পাদক প্রার্থী গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল জানান, আমি নির্বাচিত হতে পারলে সমিতির স্থায়ী অফিস নির্মাণ করব।

সকল সাধারণ শিক্ষক কর্মচারীদের সুখে দুঃখে পাশে থাকব। সকল শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তিতে হয়রানি বন্ধ করার চেষ্টা করব।

ক্যাপশান : সভাপতি পদে প্রধান শিক্ষক পরিমল দাশ, আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সুশান্ত মন্ডল এবং বিনা প্রতিদ্বন্দীতায় সাংগঠনিক সম্পাদক তুষার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি