মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে আশাশুনি উপজেলার কোদন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুব্রত সরকার বাপ্পি (৩৫) ও তূর্য সরকার (০৬) তারা উভয়ে সম্পর্কে বাবা- ছেলে।

নিহত সুব্রত সরকার বাপ্পী উপজেলার বলবাড়ীয়া গ্রামের মৃত তারক সরকারের ছেলে। একই ঘটনায় নিহত সুব্রত সরকারের স্ত্রী শ্যামলী সরকার মারাত্মকভাবে আহত হয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে আশাশুনি সদর থেকে সুব্রত সরকার তার স্ত্রী শ্যামলী সরকার ও তাদের ছেলে তুচ্ছ সরকার একত্রে বাড়ীতে ফিরছিলেন। প্রতিমধ্য কোদন্ডা কেরানী এলাকায় পৌঁছালে আশাশুনি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সুব্রত সরকার ও তার ছেলে তূর্য সরকার নিহত হয়।

গুরুতর আহত হয় সুব্রত সরকারের স্ত্রী শ্যামলী সরকার। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার অবস্থা আশাঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক