সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন হরিহরনগর ইউপি নির্বাচন জনগনের মুখোমুখি অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা

আগামী ১৭ জুলাই মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনপদ নেই” এই স্লোগানে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে খাটুরা বাজারস্থ হরিহরনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়।

পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) যশোরের মণিরামপুর উপজেলার কমিটির আয়োজনে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি চার প্রার্থী যথাক্রমে আব্দুর রাজ্জাক বিশ্বাস (চশমা), মাষ্টার জহুরুল ইসলাম (নৌকা), মো: তরিকুল ইসলাম (মোটরসাইকেল) ও মোঃ ফরিদ উদ্দিন (আনারস) একই মঞ্চে উপস্থিত হয়ে এক সৌহার্দপূর্ণ পরিবেশে বক্তব্য প্রদান করেন।

প্রার্থীগণ নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কী কী কর্মসূচি গ্রহণ করবেন তা উল্লেখপূর্বক বিভিন্ন অঙ্গিকার ও প্রতিশ্রুতির কথা বলেন এবং মুক্ত আলোচনা পর্বে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সঞ্চালনায় এবং পিএফজির পিস এ্যাম্বাসেডর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- খাটুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রশিদ।

অনুষ্ঠানে আসন্ন হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত থেকে পরিচিত হন এবং ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য