বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসুন সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি : মির্জা ফখরুল

মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর (হিউম্যান পেসেজ) দেয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে। সেখানে যাওয়া যায়না৷ কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার ঔষুধ পাঠাতে হলে জর্ডান থেকে অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে, ওদিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো। যে বাংলাদেশকে একটা হিউম্যান পেসেজ (মানবিক করিডোর) দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিলো এ বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে হিউম্যান পেসেজ (মানবিক করিডোর) তারা দিচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের মানুষকে সাহায্য করার ব্যপারে কোন আপত্তি নাই। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই৷ কিন্তু এটা হতে হবে সকল মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাইনা। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাইনা। এখানে এসে অন্য কেউ৷ এসে গোলমাল করুক আমরা চাইনা। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা সমস্যায় আছি। আবার মানবিক করিডোর দিয়ে কোন ধরনের সমস্যা সৃষ্টি হোক সেগুলো আলোচনা করে করিডোর দেওয়া উচিত ছিলো বলে আমরা মনে করি।

মির্জা ফখরুল বলেন, আমি আজ এখানে ভোট চাইতে আসিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান প্রতিশোধ পরায়ন না হয়ে সকলে মিলে ভালোবাসা দিয়ে দেশ গড়ার, সে কথায় বলতে এসেছি। আসুন আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ