সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। উইল জ্যাকস, সাকিব মাহমুদ, মার্ক উডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দুই পেসার ক্রিস ওকস-জোফরা আর্চার ও লেগ-স্পিনার রেহান আহমেদ। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে রেহানের।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে ও দ্বিতীয়টি ১৩২ রানে জিতেছে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি