রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনে বোমার আঘাতে ভারতীয় শিক্ষার্থী নিহত

ইউক্রেনের খারকিভে রাশিয়ার চালানো বোমা হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিষয়টি নিশ্চিত করেছেন।

অরিন্দম টুইটারে এ ব্যাপারে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি খারকিভে মঙ্গলবার সকালে রাশিয়ার করা বোমা হামলায় একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

With profound sorrow we confirm that an Indian student lost his life in shelling in Kharkiv this morning. The Ministry is in touch with his family.

We convey our deepest condolences to the family.

— Arindam Bagchi (@MEAIndia) March 1, 2022
তিনি আরও জানিয়েছেন, খারকিভ ও যে স্থানগুলোতে যুদ্ধ চলছে সেখান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে বের করে নিয়ে আসার জন্য তারা ভারতে অবস্থিত রাশিয়া ও ইউক্রেনের দূতাবাসের সঙ্গে কথা বলেছেন।

ইউক্রেনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করতে সেখানে অবস্থান করছেন। যুদ্ধ লেগে যাওয়ার পর দেশটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে সোমবার চলমান যুদ্ধ থামানোর উদ্দেশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করে। কিন্তু সেই আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি দুই পক্ষ।

আলোচনা ভেস্তে যাওয়ার পর রাশিয়া তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। বিশেষ করে খারকিভে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে। মূহুমূহু বোমার আঘাতে খারকিভকে রীতিমতো বিধ্বস্ত করে ফেলেছে রাশিয়ার সেনারা।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী