সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইচ্ছা থাকলে পিটার হাসের সঙ্গে ঢাকাতেই দেখা করতে পারতাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন সকালে দেশের গণমাধ্যমগুলোতে খবর আসে সারজিস আলমসহ এনসিপির চার নেতা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে অস্বীকার করে খবরটি ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই হয়নি।

কক্সবাজার থেকে বিবিসি বাংলাকে এমনটাই বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির এই নেতা দাবি করেন, তারা কেবল ভ্রমণের উদ্দেশেই কক্সবাজারে গিয়েছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হুট করে ঘুরতে এসেছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। জাস্ট এমনি একটু সাগরপাড়ে ঘুরতে এসেছিলাম। বাট এখানে এসে দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখছি।

এনসিপির আরও যেসব কেন্দ্রীয় নেতা তার সঙ্গে কক্সবাজার গেছেন তাদের মধ্যে দলটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহও রয়েছেন। এছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ, যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, গণঅভ্যুত্থানের একবছর পূর্তির দিনে সেই হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীদের কক্সবাজারে যাওয়ার ঘটনায় সন্দেহের জন্ম নিয়েছে অনেকের মনে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের দলের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। প্রত্যেকটি দল থেকে ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পরিকল্পনায় কক্সবাজার যাননি দাবি করে তিনি বলেন, এরকম হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিকবিস্তারিত পড়ুন

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়- জাতীয় স্বার্থের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
  • রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা আব্বাস-রুমিন ফারহানা-গাজী নজরুলসহ ভোট দেননি ৬ সংসদ সদস্য