বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইফতারের জন্য সহজে তৈরি করুন চিড়ার চপ

মাহে রমাদানের বাকি আর কয়েকদিন। আসন্ন রমজানের খাবারের তালিকায় চিড়া থাকেই। চিড়ার শরবত বা চিড়ার তৈরি বিভিন্ন ডেজার্ট ইফতারে রাখা হয়। তবে চিড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চপও। ইফতারে বিভিন্ন ধরনের চপ খাওয়া হয় নিশ্চয়ই? সেই তালিকায় রাখতে পারেন চিড়ার চপ। এটি তৈরি করা খুব সহজ।

চলুন জেনে নেওয়া যাক রেসিপি:  

তৈরি করতে যা লাগবে: 

চিড়া- ১কাপ
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি- স্বাদমতো
গোল মরিচ গুঁড়া- স্বাদমতো
লবণ- স্বাদমতো
চালের গুঁড়া- ১ টেবিল চামচ
ডিম- ১টি
ধনেপাতা কুচি- প্রয়োজনমতো
তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন : চিড়া ভালো করে ধুয়ে পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে চিড়াগুলোকে একটি বাটিতে নিন। এরপর একএক করে সব উপকরণ মেশান। এবার মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে চপের মতো আকৃতিতে তৈরি করে একটি প্লেটে রাখতে হবে। এখন ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে চপগুলো ভাজতে হবে। চপগুলো বাদামি হয়ে এলে প্লেটে তুলে রাখুন। মজাদার চিড়ার চপ এবার পরিবেশনের জন্য তৈরি।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়