বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিসমিস ভেজানো পানিতে রয়েছে যে উপকারিতা

মুখ মিষ্টি করার জন্য অনেকেই এমনি এমনি কিসমিস খান। তবে কিসমিসের পানির যে কত উপকারিতা রয়েছে তা অনেকেই হয়তো ঠিকভাবে জানেন না। কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানি পান করলে।

জেনে নিন ৭ দিন কিসমিস ভেজানো পানি খেলে শরীরে কি উপকারগুলো হয়:

১. কিসমিস ভেজানো পানিতে রয়েছে কার্বোহাইট্রেট, যা এনার্জি জোগায়। গবেষণায় দেখা গিয়েছে যে, কিসমিস ভেজানো পানি খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। কিসমিস থেকে পাওয়া যায় ভরপুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখে প্রাণবন্ত।

২. মুখ মিষ্টি করার জন্য অনেকেই এমনি এমনি কিসমিস খান। তা ছাড়া পায়েস, চাটনির মতো নানা পদেও ব্যবহার হয়ে থাকে কিসমিস। তবে এর রয়েছে আশ্চর্য উপকারিতা, যা অনেকেই জানেন না। আয়ুর্বেদে কিসমিস পানিতে ভিজিয়ে খাওয়ার কথা বলা হয়। দেখুন কীভাবে তা খাবেন।

৩. দু কাপ পানির মধ্যে ১৫০ গ্রাম কিসমিস ভেজান। ভেজানোর আগে কিসমিস ধুয়ে নিতে হবে। এবার সারারাত এভাবে রেখে দিন। তারপর সকালে ছেঁকে নিয়ে তা হালকা গরম করে নিন। সকালে খালি পেটে পান করুন। তারপর অন্তত ৩০ মিনিট কিছু খাবেন না।

৪. কিসমিস ভেজানো পানি হার্ট ভালো রাখে। শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে দেয়। রয়েছে ভিটামিন ও মিনারেল। ভালো রাখে লিভার-কিডনি। এমনকী টক্সিনও বের করে দেয় শরীর থেকে। সঙ্গে এই পানি হজম শক্তি বাড়িয়ে দেয়।

৫. ভেজানো কিসমিস আপনি চাইলে খেতে পারেন। না খেলেও ক্ষতি নেই। সপ্তাহে অন্তত ৪ দিন খালি পেটে এই পানি খেলে ১ মাসের মধ্যেই ফল পাবেন হাতেনাতে। বিশেষ করে মেয়েরা এই রুটিন ফলো করুন। কারণ মেয়েদের মধ্যে রক্তসল্পতার সমস্যা একটু বেশিই দেখা যায়। এবং এক্ষেত্রে কিসমিসে থাকা আয়রন বিশেষভাবে কাজে দেয়।

যেভাবে খাবেন কিসমিস : কিসমিস রাতভর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজেই দ্রবণীয় হয়ে যায়। ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীর আরও সহজে নিতে বা শোষণ করতে পারে। তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিসসহ পানি পান করলে মিলবে নানা উপকারিতা।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত