শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরান খানের বাড়ির সামনে পুলিশি পাহারা, ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে।এর পর থেকে ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। খবর দ্য ডনের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে যে, মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে শাহবাজ গিলকে তার গাড়ি থেকে ‘টেনেহিঁচড়ে’ আনা হয় এবং হেফাজতে নেওয়ার আগে নির্যাতন করা হয়েছিল। তার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ইমরান খান টুইট করে বলেন, ‘এটি একটি অপহরণ, গ্রেফতার নয়। এমন লজ্জাজনক কাজ কি কোনো গণতন্ত্রে ঘটতে পারে? রাজনৈতিক কর্মীদের শত্রু হিসেবে গণ্য করা হয়েছে এবং আমাদের সবাইকে একটি বিদেশি মদদপুষ্ট দুর্বৃত্তদের সরকারকে মেনে নিতে বাধ্য করছে।’

এর কয়েক ঘণ্টা পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন যে, পুলিশ সদস্যরা পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার করেছে এবং পরবর্তীকালে ‘রাষ্ট্রের পক্ষে’ এ বিরোধী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে।

তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা করা হয়েছে। অন্যান্য অভিযোগ ছাড়াও এফআইআরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার ধারা যুক্ত করা হয়েছে।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় চ্যানেল এআরওয়াই নিউজ দ্বারা সম্প্রচারিত একটি লাইভ শোতে সোমবার তার মন্তব্যের কারণে গিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সেনাবাহিনীতে কথিত ফাটল সম্পর্কে কথা বলেছিলেন।

এদিকে ইমরান খানের বাসভবন বানিগালার দিকে আন্দোলনের খবর পাওয়ার পর পিটিআইপ্রধানের সুরক্ষার জন্য পাঞ্জাবের পুলিশকে পাঠানোর কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ কায়েদ (পিএমএল-কিউ) নেতা মুনিস এলাহি। এক টুইটার বার্তায় এলাহি লেখেন, বানিগালার দিকে আন্দোলনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী