বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুরের বন্যার্তদের পাশে

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা। বুধবার সকালে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ ও যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান। অতিথিরা বন্যার্ত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্তরা খুশি প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা