বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপহারের টাকা তুলতে গিয়ে জানলেন এসএমএস ভুয়া

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ৫০০ টাকার ঈদ উপহার ঘোষণা করে সরকার। মোবাইলে মেসেজের মাধ্যমে এ টাকা পৌঁছে দেয়ার কথা জানানো হয়। তবে এরইমধ্যে এ নিয়ে শুরু হয়েছে নানা প্রতারণা। নওগাঁর অনেক দরিদ্র মানুষের কাছে ভুয়া এসএমএস পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, দুটি মোবাইল নম্বর থেকে তাদের এসএমএস পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (০৬ মে) নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামের অনেকেই এসব এসএমএস পেয়েছেন বলে সাংবাদিকদের জানান।

দরিদ্র মানুষকে ঈদ উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। ঈদ উপহার বিতরণ শুরু করে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। জিটুপি পদ্ধতিতে তালিকাভুক্ত প্রতিটি পরিবার ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছে, যা ঈদের আগেই বিতরণ শেষ করা হবে বলে ‘নগদ’ জানিয়েছে।

এরই মধ্যে বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দাদের মোবাইলে (০১৭৮২৯৭৭৩৮৫, ১৮২৬৮৪১৮২৭) নম্বর দুটি থেকে ভুয়া এসএমএস করা হয়েছে। এসএমএসে লেখা আছে, ‘করোনা পরিস্থিতিতে বিভিন্ন পেশায় কাজ হারানো পরিবারকে সাময়িক অসুবিধা মোকাবিলার লক্ষ্যে গত বছরের মতো আপনার পরিবারের জন্য ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করা হলো।’

জালালপুর গ্রিল জামে মসজিদের খতিব এমদাদুল হক বলেন, বুধবার (০৫ মে) বেলা সাড়ে ১১টায় আমার মোবাইলে একটি এসএমএস আসে। এসএমএস খুলতেই দেখি ২ হাজার ৫০০ টাকার অর্থ সহায়তার কথা বলা হয়েছে। সন্ধ্যার পর টাকা তুলতে গিয়ে জানলাম এটি ভুয়া এসএমএস।

জালালপুর গ্রামের আরেক বাসিন্দা জানান, বুধবার বিকেলে এসএমএস এলে মেয়েকে দেখাই। মেয়ে বলে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ হাজার ৫০০ টাকার ঈদ উপহার এসেছে। আমি গরিব মানুষ এসএমএস পেয়ে অনেক খুশি হয়েছিলাম। টাকা তুলতে দোকানে গেলে বলা হয়, এই টাকা এখান থেকে তোলা সম্ভব নয়; নওগাঁ বাজারের শরিষাহাটির মোড় বিকাশ এজেন্টের কাছে থেকে তুলতে হবে। সেখানে টাকা তুলতে গিয়ে জানলাম এসএমএস ভুয়া।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, সরকারের নাম দিয়ে আর্থিক সহায়তা প্রদানের ভুয়া এসএমএস দেয়ার খবর পেয়েছি আমরা। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিষয়টি নওগাঁ সদর মডেল থানার ওসিকে জানানো হয়েছে। যেসব মোবাইল নম্বর থেকে এসএমএস দেয়া হচ্ছে, সেগুলো ট্র্যাকিং করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি শুনেছি। এসব ভুয়া এসএমএস দিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে একযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবিস্তারিত পড়ুন

কী হবে চট্টগ্রামের দুই আসনে? অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন দুজনই। কিন্তু নির্বাচনের সাড়েবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

পদ্মা রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে এবং এতেবিস্তারিত পড়ুন

  • জাতীয়করণকৃত সাড়ে ৩২ হাজার শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের জটিলতার অবসান
  • পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
  • এক বছরের মধ্যেই স্থানীয় সরকারের সব ভোট, অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন
  • জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
  • নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন