বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন সংস্থার কিংবদন্তি আজাদুল কবির আরজু আর নেই

যশোরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, উন্নয়ন সংস্থার কিংবদন্তি, প্রখ্যাত সমাজসেবক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৫৩ সালের ২৮ আগস্ট যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন আজাদুল কবির আরজু। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তরুণ আরজু সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে কারাবরণও করেন।

দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালে কয়েকজন সমমনা বন্ধুকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘জাগরণী চক্র’। যশোর শহরে শুরু করেন ব্যবহারিক বয়স্ক শিক্ষাকেন্দ্র—যার শিক্ষার্থী ছিলেন সমাজের সবচেয়ে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী।

সেই ছোট্ট শুরু থেকে অর্ধশত বছরের পথচলায় জাগরণী চক্র ফাউন্ডেশন আজ দেশের তৃণমূল পর্যায়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দারিদ্র্য বিমোচন, মানবাধিকার এবং সমাজ উন্নয়নে তার আজীবনের সংগ্রাম তাকে সমাজসেবা খাতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে।

সহকর্মী ও পরিচিত মহলে আজাদুল কবির আরজুকে সবাই চিনতেন একজন বিনয়ী, নিরহংকারী ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে। তার পেশাদারিত্বে যেমন ছিল শৈল্পিক ছোঁয়া, তেমনি ছিল প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর এক অদম্য প্রত্যয়।

তার মৃত্যুতে জাগরণী চক্র ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গুণীজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। উন্নয়ন ও সমাজসেবা খাতে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা—যে শূন্যতা শুধু কর্মক্ষেত্রে নয়, মানুষের হৃদয়ের ভেতরেও দীর্ঘদিন থেকে যাবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাগরণী চক্র ফাউন্ডেশন জাগরণের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করে। সেই উদযাপনের রেশ কাটতে না কাটতেই আজাদুল কবির আরজুর বিদায় যেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের হৃদয়ে আরও গভীর বেদনা হয়ে নেমে এসেছে।

তার মৃত্যুতে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সহ সকল শাখা অফিস আগামীকাল রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে এবং আগামী এক সপ্তাহ শোক ঘোষণা করা হয়েছে বলে প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা