শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভিাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

পৃথিবীর ১১তম বৃহত্তর সেতু, পদ্মা সেতু নির্মাণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের অন্যতম শ্রেষ্ঠ অবদান। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার দীপ্ত অঙ্গিকারের ফসল স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে বর্তমান আওয়ামীলীগ সরকার জনগনের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তাই ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শুক্রবার (১০ জুন-২০২২) যশোরের মণিরামপুর উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন- আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ অনুষ্ঠান সফল করতে এবং আনন্দমুখর করতে এবং ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সোচ্চার ভুমিকা পালনের জন্য বিশেষভাবে আহবান জানান।

শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আলম, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও সুধীজনেরা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের