রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপনির্বাচনে ‘বিভৎস চিত্র’, দলীয় সরকারের অধীনে ভোট নিয়ে শঙ্কা জামায়াতের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এই নির্বাচনকে ‘বিভৎস রূপ’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে থেকে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে। জামায়াত আমির আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

অন্যদিকে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। এদিন দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদানসহ নানা অনিয়ম ঘটেছে। এসবের প্রতিবাদ করায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, কোনো মহল থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচিত সরকারের আমলের প্রথম দুটি উপনির্বাচনেই যদি এমন পরিস্থিতি দেখা যায়, তাহলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে।

তিনি অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, তার দল এ বিষয়ে কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নেবে না।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ