শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একজন গ্রাহক ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ১০টি সিম

ব্যক্তিপর্যায়ে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন—এমন নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৫ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ৩০ জুন কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা পাঠাবে বিটিআরসি।

বিটিআরসির দেওয়া তথ্যমতে, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় হয়ে যাবে। এক্ষেত্রে গ্রাহকের কাছে সরাসরি যোগাযোগ করে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম সক্রিয় রাখা হবে। এ ক্ষেত্রে বেশি ব্যবহৃত নম্বর এবং যেসব সিম মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

সম্প্রতি মোবাইল সংযোগ ব্যবহারের মধ্যদিয়ে জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নতুন করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব গণমাধ্যমকে জানান, এখন থেকে গ্রাহকরা একসঙ্গে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা