শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিকে ভারতকে দোষারোপ, অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর: জয়শঙ্কর

নয়াদিল্লির সঙ্গে ঢাকা কী ধরনের সম্পর্ক চায়, সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সঙ্গে একদিকে ভারতকে দোষারোপ করে অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে তিনি বলেন, প্রতিদিন যদি অন্তর্বর্তী সরকারের কেউ সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে, আপনি যদি প্রতিবেদনগুলো দেখেন তবে কিছু জিনিস একেবারেই হাস্যকর। আপনি একদিকে বলতে পারেন না, আমি এখন আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই; কিন্তু আমি প্রতিদিন সকালে উঠি এবং যা কিছু ভুল হয় তার জন্য আপনাকে দোষারোপ করি।

জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত ঢাকাকে খুব স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, আমরা পরিস্থিতি ‘শান্ত করতে’ এবং ‘স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক’ পুনরায় শুরু করতে চাই। তবে সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় আমরা অসন্তুষ্ট।

তিনি বলেন, পরিস্থিতির প্রথম দিকটি হলো – বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের কথা বলতে হবে, যা আমরা করেছি।

তিনি আরও বলেন, দ্বিতীয় দিক হচ্ছে তাদের (বাংলাদেশের) রাজনীতি আছে, কিন্তু দিন শেষে দুই দেশই প্রতিবেশী। আমাদের সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখতে চায়, সে বিষয়ে তাদের মনস্থির করতে হবে।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ ইতিহাস রয়েছে। এটা ১৯৭১ সালের কথা।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে

ভারতের দিল্লিতে জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটকবিস্তারিত পড়ুন

  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?