শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুর ও ছন্দের আবেশে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

সাতক্ষীরা প্রতিনিধি : সুর, ছন্দ, আবৃত্তি, অভিনয় আর আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও শিক্ষক মিলনমেলা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে অনুষ্ঠিত মিলনমেলায় শিক্ষকরা সুখের দুখের কথা বলে প্রাণ জুড়িয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার অর্ধ শতাধিক স্কুলের শিক্ষকরা এ মিলনমেলায় অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের সবুজ চত্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোয়াইব আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্যাহ, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নারায়ণ চন্দ্র মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সম্পাদক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম (শামীম)।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল্যা ও জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোর্তজা আহসান এবং পবিত্র গীতা পাঠ করেন মাখন লাল বিশ্বাস।

বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মযে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, মোঃ লিয়াকত আলী, মোঃ এমাদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক ও মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. তৈবুর রহমান ও শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জহরুল ইসলাম ও এএসএম আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ হাসান ও মহিলা সম্পাদক অর্চনা বালা রায়, সদস্য যথাক্রমে মাখন লাল বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, রাখাল চন্দ্র দাশ, আর এস এম মুফাখখারুল ইসলাম, আবু সাঈদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ রাশেদ আলী, জিয়াউর রহমান, মোঃ নাসির উদ্দীন, মোঃ আলামিন, মূর্তাযা আহাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রমেশ চন্দ্র ঘোষ ও উত্তম কুমার পালসহ জেলার ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। আলোচনা সভায় বক্তারা শিক্ষায় সকল বৈষম্য বিলোপ করে শিক্ষকদের ন্যায্য দাবি ও প্রাপ্য পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত

যে কালজয়ী কণ্ঠের জাদুতে শতবর্ষ ধরে প্রতি শরতে বাঙালি হৃদয়ে দেবী দুর্গারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়