রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’ ক্যাম্প

লিওনেল মেসি তার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন। অর্জন আর স্বীকৃতি তার কাছে নতুন কিছু নয়। কিন্তু এবারের স্বীকৃতিটা যেন আরেকটু স্পেশাল। এবার মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি। এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’

সোমবার দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরে আর্জেন্টাইনরা কী উৎসবের উপলক্ষ তৈরি করে, কে জানে!

এর আগে টুইটে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা দেন তাপিয়া। অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করেছেন এএফএর প্রধান, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়