বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা

নিজস্ব প্রতিনিধি: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) এমজেএফ ফাউন্ডেশনের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম খোকন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা যুব জামাতের সভাপতি ও অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম, জামায়াত নেতা ও নলতা শরীফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রভাষক মামুন বিল্লাহ। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অফিস স্টাফ ও অভিভাবকবৃন্দরা। এসময় বক্তারা বলেন, নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের নৈতিক ও আচরণগত শিক্ষার পাশাপাশি তাদের আয়মূলক শিক্ষা দিয়ে আসছে। বিগত দিনগুলোতে স্থানীয় ও বিভিন্ন দাতাদের সহযোগীতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত ৬ আগস্ট একশ্রেণির কুচক্রীমহল বিভিন্ন মানুষের অনুভূতি কাজে লাগিয়ে বিদ্যালয়ের হামলা ও ভাংচুরের মত ন্যাক্কার ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে শিশুরা শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে শিশুদের বাড়িতে রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যালটি যাতে দ্রæত সংস্কার করে পুনরায় পাঠদান কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে পদক্ষেণ নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ