শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি আজিম হত্যার খণ্ডিত দেহ সেপটিক ট্যাংকে মিলল

ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কিনা সেটা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে এটি আনোয়ারের মরদেহের খণ্ডিত অংশ কিনা। তবে ধারণা করা হচ্ছে, মরদেহের খণ্ডিত দেহ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারের।

এমপি আনার হত্যাকাণ্ডে তদন্তের জন্য ভারতে অবস্থান করছে ডিএমপির গোয়েন্দা টিম। তাদের সঙ্গে কাজ করছে ভারতীয় পুলিশ।

তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ এমপি আজিমের কিনা নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে নেওয়া হবে।

সূত্রে জানা গেছে, ভূষণ শেখ নামে এক ব্যক্তি মঙ্গলবার সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ‘টুকরো মাংসগুলো’ উদ্ধার করেন।

সঞ্জীবা গার্ডেনের অপর এক পরিচ্ছন্নতা কর্মী সাংবাদিকদের বলেন, ‘মাংসগুলো ছোট ছোট টুকরো করা। পানির মধ্যে থেকে সেগুলো সাদা হয়ে গেছে। আমাকে কোনো প্রকার ছবি তুলতে দেয়নি।’

এর আগে মঙ্গলবার কলকাতা সিআইডিকে আনারের দেহাংশের খোঁজে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করেন ঢাকার ডিবিপ্রধান হারুন-অর-রশিদ। পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, রোববার এমপি আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এ দলে রয়েছেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের, গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান