সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবির সাথে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ জুলাই) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সেলিম, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু।

পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর ৬নং ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ রাফিনুর ইসলাম, সদস্য সচিব নুর মনোয়ার হোসেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন মাস্টার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুবল দাস, নুরুল হক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমাদুল কবির বাবু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, ফজলু ঢালী ও লাভলু প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান এবং সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে সকলকে এক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা