রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ কেন ফেসবুকে শেয়ার করেন, জানালেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই জনগণের নানা হয়রানি ও ভোগান্তির কথা পার্লামেন্টে জোর গলায় উচারণ করে আসছেন এই এমপি।

শুধু তাই নয়, একজন এমপি হিসেবে সরকারি যে টাকা বরাদ্দ পান সেটিও ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন তিনি। এ কারণে প্রশংসাও পান ব্যারিস্টার সুমন।

বরাদ্দের টাকা অন্য এমপিরা গোপন রাখলেও কেন জনগণকে জানিয়ে দিচ্ছেন এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ব্যারিস্টার সুমন।

সরকার থেকে বরাদ্দ পাওয়া টাকা সামাজিক যোগাযোগমাধ্যমে কেন পোস্ট করেন? এমন এক প্রশ্নের জবাবে সুমন বলেন, জানার অধিকার তো সবার আছে। যদি এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, তাহলে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার আসনের জনগণকে জানানোর আমার দায়িত্ব। কারণ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে জনগণ। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার কাজকর্ম দেখেই মানুষ আমাকে ভোট দিয়েছে।

তিনি আরও যোগ করেন, বাজেট যদি আপনার কাটছাঁট করার ইচ্ছা না থাকে, তাহলে জনগণের টাকা জনগণকে হিসাব দেব না? জানালে সমস্যা কোথায়? জনগণ জানলে সমস্যা এক জায়গায়, সেটি হচ্ছে টাকা মেরে দিতে অসুবিধা। কোনো জিনিস লুকানোর অর্থই হলো এখানে মেরে দেওয়ার চিন্তা, এটিই আমি মনে করি। বাজেট তো আমার বাপের টাকা না। আমি তো চাই, আমার বাবা যে সম্পত্তি রেখে গেছেন সেটিও মানুষ জেনে যাক।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী