রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফের ৪ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রধান কার্যালয়ের অধীনে চার দিন ব্যাপী (১৯-২২ অক্টোবর, ২০২৩) ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে ।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর (আদাবর, ঢাকাস্থ) প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ের ম্যানেজার (ম্যানেজার) কৃষিবিদ মোঃ সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে (আজ ২২ অক্টোবর,২০২৩) সামগ্রিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এসডিএফের সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক ড. অমিতাভ সরকার, সাবেক সচিব, ভূমি মন্ত্রণালয়।

ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের হেড অব ট্রেনিং (উপ মহাব্যবস্থাপক) আব্দুস সালাম সরদার ও ট্রেনিং পুলের (কনসালটেন্ট) রুমান ইশতিয়াক রাফিন।

প্রশিক্ষক প্রশিক্ষণে প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরী ও তাদের জীবনমান উন্নয়নের জন্য উৎপাদনকারী দল গঠন করে তাদের নিবন্ধনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং যে কোন প্রয়োজনে যোগাযোগ করে সঠিক সময়ে কাজ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, সরকারের স্বাধীনতার ১০০ বছর পালন অর্থাৎ ২০৭১ বাস্তবায়নে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন আমাদের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতা, তাহলে দেশ সম্মৃদ্ধ হবে এসডিএফ ও এগিয়ে যাবে।

অন্যান্যদের মধ্যে আরো আলোচনা মৎস্য প্রকল্পের সমন্বয়কারি এমআইএম জুলফিকার, উপব্যবস্থাপক (সিপিএসপি) মাসুদ পারভেজ, সহকারি ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর। উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত জেলা কর্মকর্তাগণ।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি