বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফ লক্ষ্মীপুরের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

এস. এম. শফিক, লক্ষ্মীপুর: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) লক্ষ্মীপুর জেলা, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিএফ লক্ষ্মীপুরের জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার, আঞ্চলিক ব্যবস্থাপক (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা), মোঃ বজলুর রহমান ভুইঁয়া, আঞ্চলিক ব্যবস্থাপক (পরিবীক্ষণ, মূল্যায়ন, শিখন ও এমআইএস), মোঃ আমিনুর রহমান ও জেলা কর্মকর্তা (পরিবীক্ষণ, মূল্যায়ন, শিখন এবং সুশাসন ও জবাবদিহিতা ) মোঃ জহিরুল ইসলাম।

বক্তারা যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে এই দিবসের তাৎপর্য তুলে ধরে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ করে, এসডিএফ-এর যুব কর্মসংস্থান সৃষ্টি সহায়তা কর্মসূচির আওতায় যুবদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করে স্ব-কর্মসংস্থান তৈরির প্রতি উৎসাহিত করা হয়।

উক্ত সভায় জেলার ০৮ ক্লাস্টারের ক্লাস্টার প্রতিনিধিসহ বিভিন্ন গ্রাম সমিতির যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান), মোঃ জাহাঙ্গীর আলম।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে