বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক- উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী কদমতলা বাজার কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার এড. আকবর আলী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে মো. আইয়ুব আলী হরিণ প্রতিকে ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ্ব কামরুল ইসলাম ছাতা প্রতিকে ২০১ ভোট পেয়েছেন। এছাড়া আলহাজ্ব ডা. হাসান সিদ্দীকি লাভু চেয়ার প্রতিকে ৪৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ শাহাজাহান আলী মোটর সাইকেল প্রতিকে ১৮৬ ভোট ও অপর প্রার্থী মিজানুর রহমান চশমা প্রতিকে ১৪০ ভোট পেয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন মোরগ প্রতিকে ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আশরাফুজ্জামান টিউবওয়েল প্রতিক নিয়ে ২৩৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে দোয়েল পাখি প্রতিক নিয়ে সিরাজুল ইসলাম ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইকেল প্রতিক নিয়ে আনিছুর রহমান আনিছ ১৮২ ভোট পেয়েছেন।

এছাড়া, প্রচার সম্পাদক পদে মিলন হোসেন দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহারুল ইসলাম মাইক প্রতিক নিয়ে ২৬৯ ভোট পেয়েছেন।

এদিকে, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে মো. শামসুজ্জামান, কোষাধাক্ষ পদে আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এসএম আফসার উদ্দীন এবং সদস্য পদে- মোহাম্মাদ আলী, আবুল হাসান, শেখ. মিজানুর রহমান, শেখ নিজামুল হক শিমুল, হযরত আলী, রবিউল ইসলাম ও মো. সাইদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন এড. আকবর আলী। অপর নির্বাচন কমিশনার এড.রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম ঢালী এবং এড. রফিকুল ইসলাম, এড. শফিক উদ্দীন, এড. হাসিব, এড. ফিরোজ দায়িত্ব পালন করেন।

এছাড়া, নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন এড. মো. আব্দুস সবুর, শেখ মাসুদ, আবুল খায়ের ও নুরুল ইসলাম।

এ বিষয়ে এড. আকবর আলী বলেন, নির্বাচনে ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার তাদের নিজেদের মত করে তাদের নেতা নির্বাচন করেছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি এটাই আমার চাওয়া ছিল। কদমতলা বাজারের ব্যবসায়ীরা তাদের কাঙ্খিত নেতাকে নির্বাচিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের