শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত করা হলো এশিয়া কাপ ক্রিকেট।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, আগামী জুন মাসে। সে লক্ষ্যে লঙ্কানরা প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিল। কিন্তু ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আরও একবার স্থগিত করা হলো মহাদেশীয় টুর্নামেন্টটি।

গত বছরই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক ছিল পাকিস্তান। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিল আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়।

এবারের আয়োজক দেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা আজ কলম্বোয় সাংবাদিকদের বলেন, বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়।

গত বছর স্থগিত করা হলেও পরবর্তী দিন-তারিখ নিয়ে মোটামুটি একটা ধারণা দেয়া গিয়েছিল। কিন্তু এবার স্থগিত ঘোষণা করার পর এশিয়া কাপ ক্রিকেট পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়া যায়নি।

অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আর এ টুর্নামেন্ট নিয়ে কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ, আগামী দুই বছরের জন্য প্রতিটি দলই পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে এশিয়া কাপের জন্য কোনো উইন্ডো আর বের করা সম্ভব হবে না।

অ্যাশলে ডি সিলভা সব জানিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। অ্যাশলে ডি সিলভা তেমনটাই জানিয়েছেন।

করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের কারণে উপমহাদেশের প্রায় প্রতিটি দেশেই সতর্কাবস্থা জারি করেছে। প্রতিটি দেশেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করেছে। সুতরাং এশিয়া কাপ যে আয়োজন করা সম্ভব হবে না, সেটা বলাই বাহুল্য।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা