বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা আক্রান্ত দীপিকা, বাবা হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একইসঙ্গে সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারে।

মঙ্গলবার সকালে জানা যায়, দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন করোনা আক্রান্ত। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবার হাসপাতালে ভর্তির খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খবর আসে মেয়েও করোনা আক্রান্ত। আপাতত তিনি বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন পরিবারের সঙ্গে।

এদিকে মঙ্গলবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী, দীপিকার পুরো পরিবার কোভিড আক্রান্ত। ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা এবং ছোট মেয়ে অনিশার উপসর্গ দেখা দেয়।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার বলেন, করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। হোম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। প্রকাশের জ্বর না কমায় শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে প্রকাশ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। দিন তিনেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে পারেন।

গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিংহ। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরই তাদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে দেখতে পাওয়া যায়।

কয়েক দিনের জন্য দীপিকার পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে করোনার কবলে পড়ল গোটা পরিবার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি