সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা ব্যানার্জি। বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি। করোনা আবহের কারণে ছোট পরিসরে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এ কারণে সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথি ছিলেন শপথ অনুষ্ঠানে।

শপথ বাক্য পাঠ করার পর মমতা ব্যানার্জি জানান, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর বিকেল ৩টায় বৈঠকের সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেবেন মমতা।

এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, শপথগ্রহণের দিন ঠিক হওয়ার পর সোমবার রাজভবনে যান মমতা ব্যানার্জি। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন মমতা ব্যানার্জি। এরপর তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার দুর্দান্ত জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

তবে দল জয় পেলেও নিজ আসন নন্দীগ্রামে ধাক্কা খেয়েছেন মমতা ব্যানার্জি। এরপর অনেকের প্রশ্ন জাগে, ভোটে হারার পর মমতার ভাগ্য তাহলে কী হবে? তিনি কি টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন?

সংবিধানে যাই থাকুক না কেন, এর আগেও কিন্তু পরাজিত হয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসার নজির রয়েছে ভারতে। আবার ভারতীয় সংবিধানের ১৬৪ (৪) নং ধারা অনুযায়ী, নির্বাচনে না জিতেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তবে মসনদে বসার ছয় মাসের মধ্যে তাকে অন্য কোনো আসন থেকে জিতে আসতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটিবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী