রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা যত দ্রুত কমবে ভিসা প্রক্রিয়া তত সহজ হবে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘করোনা মহামারির প্রকোপ যত কমে আসবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া ততই সহজ করা হবে। ’

গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ‘কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসাকেন্দ্র করার পরিকল্পনা আছে।

দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ’
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শিল্পপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাবু অজয় কুমার সুরেকার সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সরোয়ার জাহান বাদশাহ এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারিবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
  • একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী